নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাগ্নিকে ধর্ষণের অপরাধে আপন খালু গ্রেফতার

ভাগ্নিকে ধর্ষণের অপরাধে আপন খালু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে ফতুল্লায় ১১ বছর বয়সী এক কিশোরী ভাগ্নিকে ধর্ষণের অপরাধের দায়ে আপন খালু মনির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ২২ জুলাই শুক্রবার পশ্চিম মাসদাইর এলাকায় জামালের গ্যারেজ সংলগ্ন হাজী আবুল হোসেনের ভাড়াটিয়া বাড়ি থেকে থেকে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এরআগে বৃহস্পতিবার ২১ জুলাই বৃহম্পতিবার রাত পৌনে ১২ টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। মনির হোসেন পেশায় একজন রিকশা চালক।

বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানায়, নির্যাতিত কিশোরী তার নানী, খালা এবং খালুর সাথে মাসদাইর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তার মাবাবা অন্যত্র বিয়ে করে পৃথকভাবে বসবাস করে আসছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে কিশোরীর নানী খালা নাকের ড্রপ কেনার জন্য ঔষধের দোকানে গেলে কিশোরী তার খালু মনির হোসেন বাসায় ছিলো। সময় বাসায় খালি পেয়ে কিশোরীর খালু জোড় পূর্বক কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরী আত্মরক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে খালুকে আটক করে গণপিটুনি দেয়৷ সংবাদ পেয়ে পুলিশ রাত টার দিকে ঘটনাস্থলে গিয়ে মনির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনায় কিশোরীর মামা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

About the author

SOFT PRO IT