সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সামিয়াকে চিকিৎসার জন্য টাকা দিলেন সাবেক এমপি কায়সার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকার দরিদ্র শরীফ আহম্মেদের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সামিয়াকে চিকিৎসা বাবদ ব্যক্তিগত উদ্যোগে ৫০ হাজার টাকা প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার।

শিশু সামিয়া দূরারোগ্য (লিকুমুনিয়া) ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। মোগরাপাড়ায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৭ই মার্চ উপলক্ষ্যে গতকাল অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাবেক এমপি কায়সার হাসনাত সামিয়ার বাবা শরিফ মিয়ার হতে উক্ত ৫০ হাজার টাকা তুলে দেন।

সামিয়ার বাবা স্থানীয় একটি রেস্টুরেন্টের কর্মচারী বিধায় সামিয়ার চিকিৎসা খরচ চালানো তার সাধ্যের বাইরে চলে যাওয়ায় এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সোনারগাঁয়ে আলোচিত হয় এবং একটি শিশু চিকিৎসার অভাবে এভাবে অকালে ঝড়ে যাবে জানতে পেরে সামিয়াকে ব্যক্তিগত উদ্যোগে এই অনুদান দেবার উদ্যোগ নেন কায়সার হাসনাত। ৫০ হাজার টাকা পেয়ে সামিয়ার বাবা কায়সার হাসনাতের জন্য দোয়া সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে কায়সার হাসনাত সহ উপস্থিতরা তার জন্য দোয়া কামনা করেন।

About the author

SOFT PRO IT