নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ব্যার্থতা ঢাকার জন্যই সরকারী মদদে হামলা হয়েছে : খোরশেদ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ তাদেও গাড়ী বহরে হামলার প্রতিবাদে মহানগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

১৮ই জুন রবিবার দুপুর ২.৩০ মিনিটে প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুিষ্ঠত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা ও সাগর প্রধান। এসময় নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেধে ও কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়।

সভাপতির বক্তব্যে মহানগর যুবদল আহবায়ক কাউন্সিলার খোরশেদ বলেন ক্ষমতার মোহে বাকশালী সরকার পাগল হয়ে গেছে। তারা রাজনৈতিক শিষ্ঠাচার বহি:ভূত আচরন করছে। পাহাড় ধসে সরকারী ব্যার্থতা ঢাকার জন্যই সরকারী মদদে মীর্জা ফকরুল ইসলাম আলমগীর ও ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ তাদের গাড়ী বহরে হামলা করা হয়েছে। তিনি আওয়ামী সাধারন সম্পাদক ওয়ায়দুল কাদেরের উদ্দেশে বলেন সেই দিন বেশী দূরে নয় যেদিন আপনিও বিরোধী দলে যাবেন।

খোরশেদ বলেন, ইচ্ছা করলে আমরাও আজ আপনাদেও মত আজ ভাংচুর করে প্রতিবাদ করতে পারতাম।কিন্তু আমাদের নেতা শহীদ জিয়া আমাদের ভাংচুর শিক্ষা দেয় নাই। আমরা জনগনের ভোগান্তি ও যানজট নিরশনের স্বার্থে আমাদের কর্মসুচী সংক্ষিপ্ত করলাম।

বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শনে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা জয়নাল আবেদীন, মোঃ ইছালউদ্দিন, আঃ রহমান, রিটন দে, শওকত খন্দকার, সাইফুর প্রধান,ইউনুছ খান বিপ্লব,আল-আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, মুহিব রিপন, ওসমান গনি, মোঃ শহীদ,মিঠু, আক্তার হোসেন অপু,আল-মামুন,মন্জু মিয়া,সুমন ভুইয়া,মোঃসেলিম, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,সাধারন সম্পাদক আহম্মদ আলী,বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, পারভেজ খান, কাজী সোহাগ, বিল্লাল হোসনে, হুমায়ূণ আহম্মেদ, পনির হোসেন ও  প্রমুখ।

About the author

SOFT PRO IT