নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ব্যর্থ হয়ে তারা গলাবাজি করছে : মন্ত্রী ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে তারা গলাবাজি করছে : মন্ত্রী ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলের ভাষায় বর্তমান সংসদ যদি অবৈধ হয়ে থাকে তাহলে তিনি সহ সংসদে যোগ দেওয়া বিএনপির সাতজন সংসদ সদস্য অবৈধ। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এখন গলাবাজি করছে।

 শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় নতুন বাস্তবায়ন হওয়া সড়ক পরিবহন নিরাপত্তা আইন বাস্তবায়নে বিআরটিএ-র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিএদর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নিজেও বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের হাতে হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ পুরোপুরিভাবে বাস্তবায়িত হলে দেশে দুর্ঘটনা অনেক হ্রাস পাবে এবং সড়ক-মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন-২০১৮ পহেলা নভেম্বর থেকেই কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচার প্রচারণা আগামী সাতদিন পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে কোন পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ তিনি।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিআরটিএদর চেয়ারম্যান ড. আহসানুল করিম, পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ বিআরটিএদর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 November 2019

ব্যর্থ হয়ে তারা গলাবাজি করছে : মন্ত্রী ওবায়দুল কাদের

www.narayanganjbarta24.com