নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বোমা হামলায় নিহতদের স্বরণে আজমেরী ওসমানের পক্ষে শ্রদ্ধাঞ্জলী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  ২০০১ সালের ১৬ জুন চাষাড়া তৎকালীন আওয়ামীলীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৬ তম দিবসে নিহতদের স্মৃতিস্তম্ভে আজমেরী ওসমানের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত নগরীর চাষাড়া শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে এসময় শ্রদ্ধাঞ্জলী শেষে মোমবাতি প্রজ্জলন করে আজমেরী ওসমানের সর্মথক নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন,  নাসিম ওসমান স্মৃতি সংসদ ও দুস্থ কল্যান ফাউন্ডেশনের সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, শ্রমিক ইউনিউনের সভাপতি মামুন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের ( রেজিঃ নং-৩৮১০ ) সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা, নাছির, সুমন, মো: আরাফাত, আশিক  প্রমূখ।

About the author

SOFT PRO IT