নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বৈশাখী মেলা থেকে ফেরার পথে কিশোরীকে গণধর্ষণ

গণধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রুপগঞ্জে বৈশাখী মেলা থেকে ফেরার পথে ৬ যুবক মিলে কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৪ এপ্রিল) সন্ধা ৭ টার দিকে রুপগঞ্জের রুপসী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে ‍, রুপসী এলাকার নিউ মডেল স্কুলের সামনে বৈশাখী মেলা থেকে দুই কিশোরী বাড়ি ফেরার পথে রুপসী প্রধান বাড়ির সামনে ৬ যুবক তাদের আটকায় । তাদের সাথে ধস্তা-ধস্তির এক পর্যায়ে এক কিশোরী পালিয়ে যায় ও আরেক কিশোরীকে বখাটেরা নির্জন স্থানে নিয়ে যায় ও পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে গেলে বখাটে যুবকরা তকে ফেলে পালিয়ে যায়। ধর্ষণের শিকার কিশোরী থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ অভিযান চালিয়ে আনিসুর রহমান, আকশ ও ইসমালকে আটক করে।

রুপগঞ্জ থানার ওসি জানায়, ধর্ষণের শিকার কিশোরী ৬ জনের বিরুদ্ধে মামলা দয়ের করেছে। ইতি মধ্যে অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করা হয়েছে ও বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT