নারায়ণগঞ্জ ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বেকারীতে ডিবির অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড-১

বেকারীতে ডিবির অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীর একটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৭ অক্টোবর সোমবার বিকালে ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হল, বেকারির মালিক মফিজ মিয়ার ছেলে জিল্লুর রহমান (২০), তার বড় ভাই আলমগীর (৩২), কর্মচারী মো. ওমর এবং সোহরাব।

পরে ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে তাদের দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে আলমগীরকে জরিমানার পাশাপাশি এক মাসের জেল দেওয়া হয়েছে।এর আগে ওই সময় এ বিষয়ে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেছিলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিল্লুর বেকারি নামে এই বেকারিতে খাদ্য পণ্য তৈরি করা হচ্ছিল৷ এমন সংবাদে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই ৷ এ সময় চারজনকে আটক করা হয় ৷ আটক জিল্লুর নামে এই বেকারি পরিচিত হলেও বেকারিটি পরিচালনা করতেন জিল্লুর ভাই নাঈম, সে পলাতক রয়েছেন ৷ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে এসময় কেক, রুটি, বিস্কুট তৈরী সামগ্রীতে মাছি ও তেলাপোকা দেখা যায়। এছাড়াও বেকারির ভিতরে পঁচা গন্ধ ও আগের বাসি ধরনের খাদ্য পাওয়া যায়। আর এসকল খাদ্য বাজারে বিক্রি করার জন্য প্যাকেট করা হচ্ছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 October 2019

বেকারীতে ডিবির অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড-১

www.narayanganjbarta24.com