জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার শবে বরাতের তারিখ নির্ধারণে চাঁদ-কমিটির সভা

চাঁদ-কমিটির সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪সংবাদ বিজ্ঞপ্তি ) : ১৪৪৩ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা শবে বরাতের তারিখ নির্ধারণে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল ৩ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ ২রা মার্চ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ০২৪১০৫০৯১৭ টেলিফোন ০২২২৩৩৮৩৩৯৭ ০২৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

About the author

SOFT PRO IT