জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বৃষ্টির প্রবণতা কমে বাড়তে পারে শীত

শীত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কয়েকদিন দেশের কোথাও কোথাও বৃষ্টি দেখা দিয়েছিল। তবে আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৪ই জানুয়ারি শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই কিংবা এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি আরও জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও এবং তার আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

About the author

SOFT PRO IT