নারী প্রধান খবর রাজনীতি সংবাদ শিরোনাম

বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব : প্রধানমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবারো যদি সরকার গঠন করতে পারি প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার একটি ভোট অতি মূল্যবান। আগামী নির্বাচনে একটি আসন না পেলে যদি সরকার গঠন করতে না পারি। এজন্য আপনাদের কাছে আমি ভোট চাই। আপনারা হাত তুলে ওয়াদা করুন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। নিজের ভোট নিজে দেবেন। যাতে আপনাদের ভোট কেউ ছিনিয়ে নিতে না পারে।

তিনি বলেন, আগামীতে তার দল ক্ষমতায় না আসলে পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে। আমরা চাই না এই সেতুর কাজ বন্ধ হোক, চলমান উন্নয়নের কাজ বন্ধ হোক।

 

About the author

SOFT PRO IT