নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর ঈদের শুভেচ্ছা

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর ঈদের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ( রিফাত ) : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ বাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ১৩নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।

৩১ জুলাই শুক্রবার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদ-উল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশে উৎসর্গের মাধ্যমে তার সস্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদ-উল আযহার শিক্ষা ও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি নারায়ণগঞ্জ বাসী তথা দেশবাসীর কল্যাণ কামনা করেন।

সকলকে স্বাস্থ্যবিধি ও সচেতনতার সাথে পশু কোরবানি দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পৃথিবীতে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে। তাই সকলেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও হেন্ড গ্লাভস পরে সচেতনতার সাথে পশু কোরবানী দেওয়ার আহবান জানায়। তাছাড়া ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দ যেনো একটু গাফলতি কারনে নষ্ট না হয় সেদিকটি লক্ষ রেখে তাই সকলেই স্বাস্থ্যবিধি মেনে পরিবার ও আত্নীয়-স্বজনের সাথে মিলেমিশে ঈদ উদযাপন করুন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বলেন, পবিত্র ঈদ-উল আযহা হচ্ছে মুসলমানদের ২য় তম ধর্মীয় উৎসব। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 July 2020

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর ঈদের শুভেচ্ছা

www.narayanganjbarta24.com