নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক প্রয়াত জননেতা মফিজুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল ।

এ উপলক্ষে রবিবার (১১ ফেব্রুয়ারী) মরহুমের পরিবারের পক্ষ থেকে চাঁনমারীস্থ বাস ভবনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এছাড়াও বন্দর উপজেলার মাহমুদনগরের বাড়িতে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে প্রয়াত মফিজুল ইসলামের ছেলে রাজন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেন।

২০ বছর বয়সে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। দীর্ঘ ৫০ বছর যাবত তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল মনে রাখার মতো। অভিনয় করেছেন বাংলাদেশী চলচ্চিত্রে। নায়ক চরিত্রে তাঁর অভিনীত ছবির নাম ছিল “বিন্দু থেকে বিত্ত।

About the author

SOFT PRO IT