নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সেলিমের মায়ের ইন্তেকাল

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মিশনপাড়া নিবাসী মরহুম সফদর আলী (প্রাক্তন ওয়ার্ড কমিশনার) এর স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সেলিমের মাতা ফাতেমা বেগম দীর্ঘদিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও বার্ধক্যকালীন অসুস্থ্যতা থাকাকালীন অবস্থায় গত ১২ই মার্চ শুক্রবার বেলা ১ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর।

শুক্রবার বাদ মাগরিব মাসদাইর কবরস্থানে মরহুমার নামাজে জানাযা শেষে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। জানাযায় এবং দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক আত্মীয় স্বজন কবি, সাহিত্যিক, সাংবাদিক উপস্থিত ছিলেন। ১৫ই মার্চ সোমবার মরহুমার জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সেলিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকল মহলের নিকট আবেদন জানিয়েছেন।

About the author

SOFT PRO IT