আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গার্মেন্টস শ্রমিক নবী মিয়ার বিরুদ্ধে। স্বামী পরিত্যক্তা ওই নারী এক সন্তানের জননী। এ ঘটনায় শুক্রবার (৩ মে) ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ধর্ষক নবী মিয়া একই এলাকার আমান উল্লাহ ছেলে ও স্থানীয় একটি টেক্সাটাইল মিলের শ্রমিক। স্থানীয় গোপালদী পৌরসভার সোঁনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষিত ওই নারী জানান, ৫ বছর আগে স্বামীর সঙ্গে তার ডির্ভোস হয়ে যায়। তিনি একমাত্র সন্তান নিয়ে বাবা বাড়ি সোঁনাকান্দায় বসবাস করছেন। পাশাপাশি স্থানীয় একটি টেক্সটাইল মিলে কর্মরত।  একই প্রতিষ্ঠানের শ্রমিক নবীর সঙ্গে তার দুই বছর আগে পরিচয় হয়। পরে সুযোগ বুঝে তাকে বিয়ের প্রলোভন দেয়। এক পর্যায়ে শারীরিক সর্ম্পক গড়ে উঠে।  এখন বিয়ের জন্য চাপ দিলে তাতে সে অস্বীকৃতি জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে তিনি বেশ কয়েকবার নালিশ করেও কোন প্রতিকার পাচ্ছিল না।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ন বলেন, ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT