রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষার্থী অন্ত:সত্তা

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে স্বপন মিয়া (৩০) নামে এক লম্পট বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ ঘটনা ঘটে। ১৬ জুলাই মঙ্গলবার সকালে ধর্ষিতার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ধর্ষক স্বপন মিয়া উপজেলার পশ্চিম কালাদী এলাকা হারুন মিয়ার ছেলে।

ধর্ষিতার পিতার মামলার এজাহার থেকে জানা যায়, তার মেয়ে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। গত ১ ফেব্রুয়ারী স্বপন মিয়া তার মেয়েকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কালাদী এলাকায় একটি নির্জন ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এরপর  শিক্ষার্থীকে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষন করে। স্বপন মিয়া ধর্ষণের ঘটনা কাউকে জানালে ওই শিক্ষার্থীকে হত্যা করবে বলে হুমকি প্রদান করেন।

গত ৫ জুলাই ওই শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক জানায় ওই শিক্ষার্থী অন্ত:সত্তা। পরে শিক্ষার্থীর পিতা মাতা বিষয়টি লম্পট স্বপনের পিতা মাতাকে জানায়। পরে লম্পট স্বপনের মা জরিনা আক্তার ও বাবা হারুন মিয়া ওই শিক্ষার্থীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে গর্ভের সন্তান নষ্টের জন্য তরল জাতীয় পানীয় পান করায়। পরে ওই শিক্ষার্থী আরো অসুস্থ হয়ে পরে। পরে শিক্ষার্থীর পিতা মাতা তাদের মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার সকালে ধর্ষিতার পিতা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষক স্বপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT