সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বিয়ের প্রলোভনে ৭ বছর ধরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে সাত বছর ধরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৯ জুন) সকালে প্রেমিকা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের হোলদাবাড়ি গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে মোজাফ্ফরের সঙ্গে স্কুলে লেখাপড়া করার সময় তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রেমিকার মা-বাবা তাকে ২০১০ সালে অন্যত্র বিয়ে দিয়ে দেন।

বিয়ের পর মোজাফ্ফর প্রেমিকাকে বিয়ে করবে বলে তার স্বামীর সংসার ছেড়ে চলে আসতে বলে। প্রেমিকা তার কথা মতো ২০১১ সালে তার স্বামীকে ত্যাগ বাড়িতে এসে মোজাফ্ফরকে বিয়ে করতে বলে। ওই সময় মোজাফ্ফর তাকে বিয়ে করবে বলে কালক্ষেপণ করে এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরার কথা বলে মিলিত হয়।

এদিকে, এভাবে মেলামেশার পর মোজাফ্ফরের বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। তখন প্রেমিকা বিয়ের ব্যাপারে প্রেমিক মোজাফ্ফরকে প্রশ্ন করলে মোজাফ্ফর তাকেও বিয়ে করবে বলে ফের বিভিন্ন জায়গায় মিলিত হয়। সর্বশেষ গত ১২ জুন সন্ধ্যায় মোজাফ্ফর প্রেমিকার বাড়িতে এসে তাকে একা পেয়ে বিয়ে করবে বলে মিলিত হতে চাইলে এ সময় প্রেমিকা তাকে বাধা দেয়। এতে সে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। প্রেমিককে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

About the author

SOFT PRO IT