সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার যুবক শুভ

রূপগঞ্জে যুবক হত্যা, গ্রেফতার স্ত্রী-শ্বশুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শুভ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুন বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ২২শে জুন বুধবার রাতে ওই যুবককে অভিযুক্ত করে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মো. শুভ ওই এলাকার মো. সুলতান মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত প্রায় মাস ধরে ভুক্তভোগীর সঙ্গে শুভর ভালোবাসার সম্পর্ক চলে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে শুভ। মে রাতে শুভ বিয়ে করবে বলে ওই কিশোরীকে পুনরায় ধর্ষণ করেন। ওই কিশোরী মাসের অন্ত:সত্ত্বা হলে ওই যুবক তাকে গর্ভের সন্তান নষ্ট করতে বলে। পরে ১৯ই জুন ওষুধের মাধ্যমে গর্ভের সন্তান নষ্ট করে। ওই কিশোরীকে বিয়ের জন্য অনুরোধ করলে শুভ অস্বীকৃতি জানায়। তাকে প্রাণনাশের হুমকি দেন।

বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

About the author

SOFT PRO IT