বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখার আহŸায়ক তথা মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন আহমেদ বলেছেন, সর্বাগ্রে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখোনেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বে মানবাধিকার যথার্থই হুমকির মুখে। চিরন্তন মূল্যবোধগুলো বাধার সম্মুখীন। আইনের শাসন অবমূল্যায়িত হচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের সবাইকে মানবাধিকারের পক্ষে একসঙ্গে দাঁড়ানোর সময় এসেছে।

১০ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বন্দর খেয়াঘাটস্থ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখার উদ্যোগে র‌্যালী পূর্বক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি আরো বলেন, মানবতার প্রতি সন্মান প্রদর্শণই হচ্ছে মানবাধিকারের মুলমন্ত্র। আমাদের দেশের সংবিধানে মানবাধিকার সংরক্ষনের কথা থাকলেও মানুষ প্রতিনিয়ত শিকার হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের। এ থেকে পরিত্রানের একটাই উপায় ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা। বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকুক এই হোক আজকের প্রত্যাশ্যা।

বন্দর খেয়াঘাটস্থ ছাত্রলীগ নেতা খান মাসুদের অফিসে আয়োজিত মতবিনিময় সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বন্দর খেয়াঘাট পার হয়ে নারায়ণগঞ্জ গোলশান সিনেমা হল রোড হয়ে ডিআইটি, কালীবাজার প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে পথ সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, বন্দর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালিমা হোসেন শান্তা, সহ-সভাপতি সোনিয়া আক্তার, আনোয়ারুল হক, ফিরোজ খান, আনিসুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, মাসুম, ডালিম হায়দারসহ মানবাধিকার কাউন্সিল নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 December 2018

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com