সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বিশেষ কর্মী সভায় সোনারগাঁ ছাত্রলীগের যোগদান

বিশেষ কর্মী সভায় সোনারগাঁ ছাত্রলীগের যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ সংবাদদাতা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের বিশেষ কর্মী সভা সফল করতে সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহামুদের নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী বিশাল মিছিল করে সভাস্থলে যোগদান করেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জে চানমারী বাস ষ্টান্ডে সমবেত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে সভাস্থলে যোগদান করেন।

বিশাল মিছিলটিতে সকলের হাতে ছাত্রলীগের দলীয় পতাকা শোভা পেতে দেখা গেছে। যা সম্মেলনে সকলের দৃষ্টি কাড়ে, প্রোগ্রামটি কর্মী সভার হলেও শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়। যা নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের প্রশংসা করেন।

এ সময় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহামুদের নেতৃত্বে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রায় ৩ হাজার ছাত্রলীগের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT