ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা ছাত্রীর মামলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা ছাত্রীর মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আদালতে মামলা করেছেন এক মাদ্রাসা ছাত্রী (২০)। পাঁচ জনের নামে উল্লেখ করে নারায়নগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে এই মামলা করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মৃত আব্দুল হকের পুত্র মো. আলী (২৮),আয়েশা বেগম (৪৭),শওকত আলী (৩৮), রোজিনা আক্তার (৩৪) ও জেয়াসমিন (৩২)।

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৩-৪ মাস পূর্বে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার আব্দুল হকের পুত্র মো. আলীর সাথে মামলার বাদী ঐ মাদ্রাসার ছাত্রীর সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে সু সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের জুন মাসের ৭ তারিখ বিকেল ৪ টার দিকে মো. আলী মামলার বাদীর বাসায় যায়। সে সময় বাদীর পরিবারের সদস্যরা কেউ বাসায় না থাকায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রথম বারের মতো তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ বিষয় নিয়ে বাদী অভিযুক্ত আসামির মা আয়েশা বেগম সহ অপর স্বজন শওকত আলী, রোজিনা আক্তার ও জেয়াসমিনদের নিকট বিস্তারিত জানায়। তখন তারা আশ্বাস দেয় যে, কোরবানী ঈদের পর বিয়ে সম্পন্ন করে দিবে। সর্বশেষ জুন মাসের ৯ তারিখ বিকেল ৫ টার দিকে অভিযুক্ত প্রধান আসামী মো. আলী পুনরায় বাদীনির বাসায় যায়। সে সময়ও বাদীনির পরিবারের কোন সদস্য বাসায় না থাকায় তাকে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত মো. আলী নানা টালবাহানা সহ বিয়ে করতে অসম্মত্তি জানায়।

About the author

SOFT PRO IT