নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাউন্সিলর আব্দুল করিম বাবুর কন্যা মাহি

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাউন্সিলর আব্দুল করিম বাবুর কন্যা মাহি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবুর কন্যার জমকালো বিয়ে শুক্রবার (৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল কন্যা ইফসিয়া মাহি রিহামের সাথে নগরীর মাসদাইর এলাকার মরহুম আলহাজ্ব আবুল হোসেনের পুত্র শরীফ ইবনে হোসেন সাথে শুভ বিবাহে নারায়ণগঞ্জের সংসদ সদস্য, রাজনীতিক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ ও গন্যমান্যদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

বর-কনেকে আর্শীবাদ করতে উপস্থিত হন-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান জয়া, জামাতা পুলিশ কর্মকর্তা ইফতেখায়রুল ইসলাম, কন্যা আফরিন ওসমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কাউসার আহামদ পলাশ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ, নাগরিক টিভির চেয়ারম্যান নাবিদ উল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল।

সিটি কর্পোরেশনের কাউন্সলর আফসানা আফরোজ বিভা, নাজমুল আলম সজল, হান্নান সরকার, শফিউদ্দিন, শিউলী নওশাদ, আয়শা সাখাওয়াত দিনা, ফয়সাল মো: সাগর, মাকসুদা মোজ্জাফর, কবির হোসাইন, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ, কোয়াব সভাপতি আনোয়ার পারভেজ, যুবলীগ নেতা জিল্লুর রহমান লিটন, নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিকের সম্পাদকগণ, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, আওয়ামীলীগ-বিএনপির  নেতাকর্মীর
বিয়েতে নারায়ণগঞ্জের প্রায় ৮ হাজার মানুষকে আপ্যায়ন করানো হয়। বিয়েতে আগত অতিথিদের অভর্থ্যনা ও আপ্যায়নের দায়িত্ব পালন করেন-কাউন্সিলরপুত্র এমআরকে রিয়েন।

About the author

SOFT PRO IT