নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিপ্লব ও সংহ‌তি দিবসে নারায়ণগ‌ঞ্জে জি‌কো খা‌নের বিশাল শোডাউন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঐতিহা‌সিক বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে জিকো খা‌নের ‌নি‌র্দেশে বিশাল ‌মি‌ছিল নি‌য়ে নগরী‌তে শোডাউন দে‌খি‌য়েছে তার নেতাকর্মীরা। ৭ ন‌ভেম্বর বৃহস্প‌তিবার বিকা‌লে দেও‌ভোগ এলাকা থে‌কে ২নং রেল গেইট হ‌য়ে চাষাড়া জিয়া হল গণসামা‌বেশস্থলে অংশ নেয় তারা।

এসময় জিকো খ‌া‌নের নেতৃ‌ত্বে বিশাল মি‌ছিল‌টি অত‌্যন্ত সুশৃঙ্খলভা‌বে গণসমা‌বে‌শে গে‌লে সকল‌কে স্বাগত জানা‌তে দেখা যায়। তাক লাগা‌নো এ মি‌ছিল‌টি‌তে হাজা‌রো নেতাকর্মী অংশ নেয়। যা সক‌লেরই নজর কা‌ড়ে। এছাড়াও সা‌বেক ছাত্রদল নেতা জা‌কির খানের মু‌ত্তির দা‌বি‌তে রাজপথ কাপা‌নো নানা স্লোগা‌নে মুখ‌রিত ক‌রে তো‌লে জিকু খা‌নের বিশাল মি‌ছিল‌টি।

মি‌ছি‌লের পু‌র্বে জি‌কো খান ব‌লেন, বিএন‌পি এক‌টি সুশৃঙ্খল রাজ‌নৈ‌তিক দল। আগামী রাষ্ট্রনায়ক তা‌রেক রহমা‌নের নি‌র্দেশ র‌য়ে‌ছে দ‌লের জন‌্য প্রত্যেক‌টি নেতাকর্মী‌কে স্বচ্ছ রাজনীতি‌বিদ হ‌তে হ‌বে। এ দেশ‌কে রক্ষায় ও দ‌লের স্বা‌র্থে আমা‌দের চোখ কান খোলা রে‌খে সতর্ক হ‌য়ে রাজপ‌থে থাক‌তে হ‌বে। আপনা‌দের সক‌লের নেতা সা‌বেক ছাত্রদল নেতা জা‌কির খান ভাই কারাব‌ন্দি হ‌য়েও দ‌লের জন‌্য সক‌লকে নি‌বে‌দিত হ‌য়ে কাজ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, ১৩ নং ওয়ার্ড  যুবদলের মো. সোহেল মল্লিক, মো. কাজল , তূষার, আকাশ, সাগর, শ‌হিদুল, এনা‌য়েত নগর ৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি কাউসারের আহমেদ অনিক, মাসুদ রানা, রিজুয়ানসহ অন‌্যান‌্যরা।

About the author

SOFT PRO IT