খেলা নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন সালমান-ক্যাটরিনা

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন সালমান-ক্যাটরিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এ বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে আগামী ০৮ ডিসেম্বর এটির উদ্বোধনী অনুষ্ঠান। সেটাকে বেশ জমকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

রোববার (০১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, আমরা মুম্বাইয়ের দুই বলিউড  সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরো থাকছেন এই মুহুর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। তবে তারা এখনো নিশ্চিত হয়নি। তাই এখন নাম বলবো না। আশা করছি আজ-কালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে ৬ ঘণ্টা। ০৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অুনষ্ঠান শুরু হবে বিকেল ০৪ টায় আর শেষ হবে রাত ১০টায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 December 2019

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন সালমান-ক্যাটরিনা

www.narayanganjbarta24.com