রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি) : আগামী ১০ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপি বিনামূল্যে চক্ষুসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে। বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ডাঃ খালেদা বেগম এর উদ্দ্যোগে এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়ার (রাণু) ব্যবস্থাপনায় আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে  এ চক্ষুসেবা প্রদান করা হবে। এ সময় ঢাকার লায়ন ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের দৃষ্টি শক্তি ও ছানী পরীক্ষা করবেন। পরে প্রয়োজনীয় ঔষধসহ ছানীপড়া রোগীদের ঢাকার লায়ন ফাউন্ডেশন হাসপাতালে বিনা মূল্যে লেন্স লাগানো হবে।

About the author

SOFT PRO IT