নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিদ্যালয়ে স্কাউটিংয়ের সময় স্কুল ছাত্রীর মৃত্যু

বিদ্যালয়ে স্কাউটিংয়ের সময় স্কুল ছাত্রীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে স্কাউটিংয়ের সময় মাহিকা (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ ১২ ডিসেম্বর সোমবার বেলা ১২টার সময় হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মাহিকা বাঘবাড়ি এলাকার আবুকালাম মিয়ার বাড়ির বাড়াটিয়া আব্দুল মান্নান মিয়ার মেয়ে। সে হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমাউন কবির মৃধা বলেন, স্কাউটিংয়ের জন্য ছাত্রীদের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠে নেওয়া হলে হঠাৎ করে মাহিকা মাটিতে লুটে পরে এসময় বিদ্যালয়ের শিক্ষকরা তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই মাহিকার মৃত্যু হয়েছে বলে জানান উপস্থিত লোকজন। এদিকে সংবাদ পেয়ে থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে যান এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেন।

About the author

SOFT PRO IT