ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিদ্যানিকেতন স্কুলের ১৬শ শিক্ষার্থীর চলতি মাসের বেতন মওকুফ

বিদ্যানিকেতন স্কুলের ১৬’শ শিক্ষার্থীর চলতি মাসের বেতন মওকুফ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর  সংবাদদাতা ) : সামাজিক দায়বদ্ধতা থেকে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের ১৬০০ শিক্ষার্থীর চলতি মার্চ মাসের বেতন মওকুফ করে দিয়েছে। বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং বিদ্যানিকেতন ট্রাষ্টের চেয়ারম্যন ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন ২৪ মার্চ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারনে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো জানান, বিদ্যানিকেতন শহরের একটি পিছিয়ে পড়া এলাকা ভুইয়ারবাগ এলাকায় অবস্থিত এবং এ স্কুলে অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তানরা পড়াশুনা করে। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাসেম হুমায়ুর জানান, বিদ্যানিকেতন ট্রাষ্ট থেকে শিক্ষকদের বেতন দেয়া হবে। এদিকে বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান,  প্রতি মাসে শিক্ষকদের ছয় লাখ টাকা বেতন ট্রাষ্ট বহন করবে। তিনি দেশের সকল স্কুল কর্তৃপক্ষ এবং বিত্তবানদের এ দুর্যোগপুর্ন সময়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহাবান জানিয়েছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 March 2020

বিদ্যানিকেতন স্কুলের ১৬শ শিক্ষার্থীর চলতি মাসের বেতন মওকুফ

www.narayanganjbarta24.com