বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয় দিবসে বন্দরে নূরবাগ যুব সংগঠনের বিজয় র‌্যালি

বিজয় দিবসে বন্দরে নূরবাগ যুব সংগঠনের বিজয় র‌্যালি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দরে নূরবাগ যুব সংগঠনের পক্ষ থেকে বিজয় র‌্যালি বের হয়। ১৬ ডিসেম্বর সকালে বিজয় র‌্যালিটি নাসিক ২২ নং ওয়ার্ড নূরবাগ এলাকা হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নূরবাগ এলাকায় এসে শেষ হয়। শান্তির পায়রা উড়িয়ে বিজয় র‌্যালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

নূরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন, নূরবাগ জামে মসজিদের মোতোয়ালি নূর ইসলাম, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, বাবু মোল্লা, সানি খান, মো. মিলন আহমেদ, আরিফুল ইসলাম হীরা, আজিজুল হক আজিজ, রতন সরকার নিলয়, সায়মন খান।

বিজয় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, নুরবাগ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহাগ, সহ-সভাপতি মোখলেছ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ নাছির, সহ- সাংগঠনিক মো. রিয়াদ, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, শিক্ষা সম্পাদক মো. রাফি, ক্রিয়া সম্পাদক ভারপ্রাপ্ত আল আমিন, প্রচার সম্পাদক রাজন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব, সহ প্রচার সম্পাদক রাজা মিয়া, তথ্য সম্পাদক আরিফ, সমাজ কল্যান সম্পাদক মো. ইমরান, কার্যকরী সদস্য ছোট মামুন, নান্টুপাল, আলিনূর, ইমন প্রমূখ।

About the author

SOFT PRO IT