সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে ছেলে-মেয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে ডিসি

বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে ছেলে-মেয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে নিজের ছেলে-মেয়েকে নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে দু:স্থ শিশুদের সাথে মাটিতে বসে খাবার খেলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন।

সোমবার (১৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে নিজের ছেলে-মেয়েদেরকে নিয়ে যান তিনি। আশ্রয়কেন্দ্রে শিশুদের সাথে নিজের সন্তানদের পরিচয় করিয়ে দিতে পেরে নিজের তৃপ্তির কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোষ্ট করেছেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন আশ্রয়কেন্দ্রের কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেন, বিজয়ের আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। আনন্দ ভাগাভাগি করতে আজ আমার ছেলে জুহের আব্রাহাম আয়ান ও জারা আব্রাহাম এসেল মেয়েকে নিয়ে গিয়েছিলাম গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে।

সেখানে একসাথে বসে খাবার খেয়েছি, তাদের খোঁজখবর নিয়েছি। তাদের জীবনাচরণের সাথে সন্তানদের পরিচয় করিয়েছি। ওদের জন্য আমাদের সবারই অনেক কিছু করার আছে। সবাই এগিয়ে আসলে এ অবস্থার পরিবর্তন হতে বাধ্য।

জেলা প্রশাসকের এই ব্যতিক্রমধর্মী উদ্যেগেকে স্বাগত জানিয়ে তাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ছবিতে একজন মন্ত্য করেছেন, বিজয়ের আনন্দে মিলেমিশে একাকার। সবার মানসিকতা এমন কেন হয়না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মুঠোফোনে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, সন্তানদের নিয়ে ওখানে গিয়েছি আমার সন্তানরা যাতে বুঝতে পারে ওদের চেয়ে আমাদের এই সমাজে অনেক গরীব মানুষ আছেন। যারা নানা সংকট প্রতিকূলতার মধ্যে কীভাবে বড় হচ্ছে। একই সাথে আশ্রয় কেন্দ্রের ওই শিশুরা যাতে বুঝতে পারে আমরা ওদের পাশি আছি। সমাজে ওরা অবহেলিত নয়। আমরা সবাই এগিয়ে এলে আমাদের এই সমাজের অনেক কিছুর পরিবর্তন সম্ভব।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 December 2019

বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে ছেলে-মেয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে ডিসি

www.narayanganjbarta24.com