সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিজয় আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা : কাউন্সিলর মনোয়ারা

বিজয় আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা : কাউন্সিলর মনোয়ারা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুজিব সেনা ঐক্য ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার আলোচনা সভা সোমবার বিকেল ৪টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে মুজিব সেনা ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার,গোদনাইল ট্যাকলড়ী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,নারায়ণগঞ্জ কিক বক্সিংয়ের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,

বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ রমজান আলী,সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হোসেন লিটন,সহ-সাধারণ সম্পাদক মোঃ রোমান,প্রচার সম্পাদক মোঃ বাবু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন,বিজয় আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা। আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষনই স্বাধীনতা লাভে বিশেষ ভূমিকা রাখে।

About the author

SOFT PRO IT