রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে হাতপাখাকে বিজয়ের দীপ্ত শপথ নিতে হবে : সুলতান মাহমুদ

সুলতান মাহমুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, শত ঘাত প্রতিঘাতে একদিন সত্যি হয়েছিলো আমাদের বিজয়ের স্বপ্ন। বিজয়ের স্বপ্ন  সত্যি হোক সবার, হাসি ছড়িয়ে পড়ুক সবখানে, হাসিমুখে  দেখা মিলুক প্রতিটি কোণে। আসুন এই পৃথিবীটাকে গড়ি হাসিমুখের নতুন সব স্বপ্ন দিয়ে। ১৫ ডিসেম্বর (শনিবার) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার হাতপাখার প্রার্থীদেরকে ভোট দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীরা সুখি সমৃদ্ধির বাংলাদেশ গড়তে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।

About the author

SOFT PRO IT