খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিকেলে পাকিস্তানের মুখোমুখি টাইগাররা

বিকেলে পাকিস্তানের মুখোমুখি টাইগাররা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিশ্বকাপের মূল পর্বের আর মাত্র চারদিন বাকি। চূড়ান্ত পর্বের আগে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। এরইমধ্যে অনেকে নিজেদের শক্তিমত্তা প্রমান করেছে। আজ বাংলাদেশও খেলবে প্রস্তুতি ম্যাচ। রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফী বাহিনী।

হারের বৃত্তে থাকা পাকিস্তান এ ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একদিকে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসানদের ব্যাটে বইছে রানের বন্যা; অন্যদিকে বোলাররাও কন্ডিশনের সঙ্গে দারুণভাবে নিজেদের মানিয়ে নিয়েছেন। বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফর্ম বিবেচনায় পরাজয়ের ঘূর্ণাবর্তে থাকা পাকিস্তানকে হারানো খুব কঠিন হওয়ার কথা নয়।

অন্যদিকে সবশেষ ১০ ওয়ানডেতে হেরেছে সরফরাজ বাহিনী। এমনকি শুক্রবার আফগানিস্তানের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ হেরেছে হাফিজ-মালিকরা। লম্বা সময় ধরেই হারের বৃত্তেই বন্দি তারা। তবে দলটিতে বাবর আজম, ইমাম উল হক, ফখর জামানদের মতো ক্রিকেটার থাকায় তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা করতেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তান স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

About the author

SOFT PRO IT