বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএম স্কুল ব্যাচ-৭০ এর সহপাঠীদের উদ্যোগে সতীর্থদের স্মরণে দোয়া

বিএম স্কুল ব্যাচ-৭০ এর সহপাঠীদের উদ্যোগে সতীর্থদের স্মরণে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর ১৯৭০ ব্যাচের সহপাঠীদের উদ্যোগে হাজী মো. নুরজাফর ও মো. হাসান শামসুজ্জামান এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বাদ জুমা বন্দর বি এম ইউনিয়ন স্কুলের অডিটোরিয়ামে ১৯৭০ ব্যাচের সহপাঠীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রয়াত হাজী মো. নুর জাফর ও মো. হাসান সামসুজ্জামানের স্মৃতিচারণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৯৭০ ব্যাচের তাজ মোহাম্মদ, বাসুদেব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হাজী নাসির কাজী, আশরাফ উদ্দিন খান আশু, জিল্লুর রহমান, কাজী মো. মহসিন, আব্দুর রশিদ, হাজী সালাউদ্দিন দেওয়ান, দিল মোহাম্মদ পাঠান, শামসুজ্জামান, মো: মজিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান সহ প্রমুখ সহপাঠীবৃন্দ।

এছাড়াও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বন্দর ক্লাব লিমিটেড এর সভাপতি জিয়াউল আহসান, বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর জাহিদ বাদল, অ্যাডভোকেট তপন। প্রয়াত হাসান সামসুজ্জামানের সন্তান সৈকত হোসেন ও হাজী নুর জাফর এর সন্তান সায়েম ও নাঈম।

 

About the author

SOFT PRO IT