নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত || এস.আই কনক প্রত্যাহার || হবে তদন্ত

বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত, এস.আই প্রত্যাহার, হবে তদন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় রাইফেল দিয়ে গুলি করা ভিডিও ভাইরাল হওয়ার পর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এস.আই) মাহফুজুর রহমান কনককে ডিবি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তার গুলি করার বিষয়টি নিয়েও তদন্ত শুরু হবে বলে জানা গেছে বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফখরুদ্দিন ভূইয়া

এর আগে, সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কনক তাদের দিকে সরাসরি অস্ত্র তাক করে গুলি করেছিলেন। ওই সংঘর্ষের সময় মারা যান শাওন প্রধান নামে এক যুবক, যাকে যুবদল কর্মী উল্লেখ করে দেশজুড়ে ধারাবাহিক বিক্ষোভ করছে বিএনপি। তারা অভিযোগ করছে, কনকের গুলিতেই এই প্রাণহানি হয়েছে

এদিকে, অভিযুক্ত ডিবি কর্মকর্তা কনক ঘটনাস্থলে যাওয়ার সময় তার হাতে ছিল একটি লাঠি। অন্য একজন পুলিশ সদস্যের হাতে থাকা রাইফেল তুলে নিয়ে তিনি গুলি করেন

ওই ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের আগে মাহফুজ কনক অন্য ডিবি পুলিশদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। কনকের ডান হাতে একটি লাঠি আর বাম হাতে ওয়্যারলেস। আরেক অংশে দেখা যায় কনকের হাতে চাইনিজ রাইফেল। তিনি গুলি করছেন বিএনপির নেতাকর্মীদের দিকে

সেদিনের ঘটনার ভিডিও স্থিরচিত্রে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিলেন, তখন কনক দাঁড়িয়ে, নিচের দিকে খানিকটা ঝুঁকে এবং হাঁটু গেড়ে সরাসরি নেতাকর্মীদের দিকে গুলি করছেন

ডিবি সূত্রে জানা যায়, কনক সেই ঘটনার চার/পাঁচ দিন আগে ভোলা থেকে নারায়ণগঞ্জে বদলি হয়ে আসেন। তিনি ভোলায় থাকাকালেও পুলিশের গুলিতে বিএনপির মিছিলে দুজনের মৃত্যু হয়েছে। তবে সেই গুলি কে বা কারা ছুড়েছিল, তা প্রকাশ পায়নি

About the author

SOFT PRO IT