জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৬ই মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারের জুনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ গণমাধ্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস এর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মওদুদ আহমেদ। সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ আছেন।

এর আগে গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যা সহ হৃদরোগে আক্রান্ত হয়ে মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। গত ১লা ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন এই বিএনপি নেতা।

উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমেদ ১৯৪০ সালের ২৪ মে  ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

About the author

SOFT PRO IT