রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা দুদুর শাস্তির দাবিতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি নেতা দুদুর শাস্তির দাবিতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দেওয়ায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর শাস্তির দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ ছাত্রলীগ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করে উপজেলা ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, তারাবো পৌরসভার ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সোমেল, সাংগঠনিক সম্পাদক মাহবুব ভুইয়াসহ আরও অনেকে।

About the author

SOFT PRO IT