সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে: গিয়াসউদ্দিন

বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে: গিয়াসউদ্দিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে আমি নিজ থেকে দায়িত্ব নিয়েছি। আমি সব জায়গায় গিয়ে কাজ করছি—আমাদের প্রার্থীরা যেন নির্বাচিত হন।

সোমবার (৩০ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে। এখন সময় এসেছে কৃতজ্ঞতাবোধ থেকে তার প্রতিদান দেওয়ার। আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, দলীয় স্বার্থে পাঁচটি আসনের জন্য কাজ করছি। যখন দল প্রার্থী চূড়ান্ত করবে, তখন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই পাঁচজনকে বিজয়ী করতে হবে।

গিয়াসউদ্দিন বলেন, “আপনাদের কাছে অনুরোধ—নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় যার যেখানেই আত্মীয়, বন্ধু বা পরিচিত আছে, তাদের কাছে গিয়ে ভোট চাইবেন। এখন থেকেই মাঠে নামতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, সুখ-দুঃখের সাথী হতে হবে।

তিনি বলেন, এই দায়িত্ব যেমন আমি নিয়েছি, আপনাদেরও নিতে হবে। আমরা সবাই মিলে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে একটি ইতিবাচক ফল আনতে চাই।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি এস.এম. আসলাম, ডি.এইচ. বাবুল, জি.এম. সাদরিল, এডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সভাপতি টি.এইচ. তোফা, সালাউদ্দিন, আব্দুল হাই রিংকু, শহিদুল ইসলাম ভূঁইয়া এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

About the author

SOFT PRO IT