নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপির শহীদ মিনার অবমাননার প্রতিবাদে খান মাসুদের বিশাল মিছিল

বিএনপির শহীদ মিনার অবমাননার প্রতিবাদে খান মাসুদের বিশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বিএনপি কর্তৃক শহীদ মিনার অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে বিশাল মিছিল নিয়ে প্রতিবাদ সভায় যোগদান করে। বন্দর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২২শে ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ সময় প্রতিবাদ সভা সফল করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে লুৎফর রহমান, মাসুম আহমেদ, ডালিম হায়দার, রাজু আহমেদ, আকিব হাসান রাজুর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমদ সাগর, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মো. মাসুম আহমেদ, বন্দর উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT