রাজনীতি রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপির নেতাকর্মীরা সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হবে : তৈমুর

বিএনপির নেতাকর্মী ভোটারদের নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হবে : তৈমুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আপনাদের সাধারণ ভোটারদের ভয়ের কোন কারণ নেই। আমরা আছি থাকবো। বিএনপির প্রতিটি নেতাকর্মী সকল বাঁধা উপেক্ষা করে ভোটারদের নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হবে।

২১ নভেম্বর বৃহস্পতিবার রুপগঞ্জের ভোলাব ইউনিয়নে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৈমুর আলম খন্দকারের গণসংযোগে এসব কথা বলেন তিনি। এসময় দলের নেতাকর্মী ও জনতার ঢল নামে গণসংযোগে। সন্ধ্যার পর কাঞ্চন বাজারেও গণসংযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ভোট আমাদে পবিত্র আমানত, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এবং গণতন্ত্র সমুন্নত রাখার জন্য আমাদেরকে প্রত্যেককে সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হবে আমাদের অধিকার আদায়ে সক্রিয় থাকতে হবে।

About the author

SOFT PRO IT