ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাড়ি ফেরার পথে বখাটেদের র্ধষণের শিকার কিশোরী

গনধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাড়ির পাশের একটি দোকান থেকে সরিষার তেল কিনে বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছে বখাটেরা। বুধবার (২৮ আগস্ট) রাতে ফতুল্লার রেল স্টেশন জোড়াপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে নির্যাতিতার মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার ফতুল্লা জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনতে যায়। তেল কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে শান্ত, শুভ, রাজন ও আরেকজন কিশোরীর পথরোধ করে। এরপর কিশোরীকে পাশ^বর্তী একটি ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়।

মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, মামলা দায়ের করেছে। তদন্তের পর বিস্তরিত বলা যাবে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT