সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বাড়িতে বাড়িতে গিয়ে মাস্ক, স্যানিটাইজার ও খাবার বিতরণ করলেন এমপি খোকা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন খোকা রাতের আধাঁরে বাড়িতে বাড়িতে মাস্ক স্যানিটাইজারসহ খাবার পৌঁছে দিচ্ছেন। মঙ্গলবার ( ২৪মার্চ ) রাতে সোনারগাঁ পৌরসভার রাইজদা এলাকায় গিয়ে বাড়ীতে বাড়ীতে স্যানেটেশনের সাথে চিড়া, মুড়ি পৌঁছে দেন।

এসময় লিয়াকত হোসেন খোকা সবাইকে মরনব্যাধী করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন হবার আহবান জানান। তিনি বলেন, সোনারগাঁ উপজেলায় বিদেশ ফেরত লোকের সংখ্যা অনেক তাদের বিরুদ্বে অভিযোগ রয়েছে যারা বিদেশ থেকে ফিরেছেন তারা কোয়ারেন্টারে না থেকে যে যার মত ঘুরে বেড়াচ্ছেন লুকিয়ে শশুর বাড়ীর এলাকায়ও ঘুড়ছেন। এতে সহজেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। তাই আপনাদের কোয়ারেন্টারে থাকতে হবে। তাই নিজে বাঁচুন আমাদের সকলকে বাঁচান কষ্ট করে ১৪ দিন নিরাপদে থাকুন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহান মাসুম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাঈম ইকবাল, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, সদস্য আনিসুর রহমান রানা প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 March 2020

বাড়িতে বাড়িতে গিয়ে মাস্ক, স্যানিটাইজার ও খাবার বিতরণ করলেন এমপি খোকা

www.narayanganjbarta24.com