নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বাস দুর্ঘটনায় আদমজী ইপিজেডের ২৫ নারী শ্রমিক আহত

বাস দুর্ঘটনায় আদমজী ইপিজেডের ২৫ নারী শ্রমিক আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আদমজী ইপিজেডের ডিএনভি ক্লথিং ফ্যাক্টরির ২৫ নারী শ্রমিক আহত হয়েছেন। রবিবার ২৪ ডিসেম্বর সকাল ৬টা ৪০ মিনিটে চিটাগাং রোডের ডাচ বাংলা ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, রায়েরবাগ থেকে বাসটি নারী পোশাক শ্রমিকদের নিয়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় ইপিজেড এলাকায় কর্মস্থলে যাচ্ছিলো। চিটাগাং রোডে পৌঁছে মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায়। এতে ২৫ শ্রমিক আহত হন।

আহতদের মধ্যে পারুল, শাহনাজ, সায়লা, হেনা, লাইজুসহ ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের মধ্যে প্রায় ৫০ জন নারী শ্রমিক ছিলেন বলে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা সবাই গার্মেন্টস শ্রমিক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

About the author

SOFT PRO IT