নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাসর রাতে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ নববধূ

বাসর রাতে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ নববধূ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রথম দিন বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে জুলেখা বেগম (২২) নামে এক নববধূ স্বামী বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। অনেক স্থানে খোঁজাখুজি করে নববধূর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নববধুর স্বামী ইব্রাহিম মিয়া বাদী হয়ে ২১শে জুন মঙ্গলবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১০১১।

এরআগে গত ১৮ জুন শনিবার ভোর ৫টায় বন্দর থানার একরামপুরস্থ স্বামীর বাড়ি থেকে বের হয়ে ওই নববধূ নিখোঁজ হন। নিখোঁজ নববধূ জুলেখা বেগম একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে।

জিডি তথ্য সূত্রে জানা গেছে, গত ১৭ জুন শুক্রবার বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মোকসেদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে জুলেখা বেগমকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করে। বিয়ের প্রথম দিন বাসর রাতে স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ জুলেখা বেগম ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজাখুজি পর নববধূর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নববর বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নববধূকে উদ্ধারের জন্য সম্ভাব্য সকল স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

About the author

SOFT PRO IT