বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বালুবাহী ট্রাক উল্টে স্কুল শিক্ষার্থী আহত, চালক পলাতক

আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে বালুবাহী ট্রাক উল্টে আবির (৯) নামে এক স্কুল ছাত্র মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৯ই ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৮টায় বন্দর থানার মদনগঞ্জ নমুনা বাজার এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপতালে প্রেরণ করেছে। আহত স্কুল ছাত্র আবির বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ নমুনা বাজার এলাকার আলামিন মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে বন্দরে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাটে নির্মাণাধীন ব্রীজে ঢাকা মেট্রো ট ২৪-২৬৫২ নাম্বারের একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাকটি উল্টে গিয়ে স্কুল ছাত্র আবির মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী আহত আবিরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। র্দূঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।

About the author

SOFT PRO IT