নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এজিএমে হট্টগোল হয়েছে। বারের বর্তমান কমিটির নেতৃবৃন্দ ইসির সদস্যদের নাম ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বিএনপি ও আওয়ামী লীগে পন্থী আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের নিচতলায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী, বাৎসরিক রিপোর্ট ও অডিট পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোহসিন মিয়া৷ আগামী ২৯ জানুয়ারি ২০২০-২১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের সম্ভাব্য দিন হিসেবে প্রস্তাব করা হয়৷ এরপরই সম্ভাব্য নির্বাচন কমিশনের প্রস্তাব করার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে বিএনপি ও আওয়ামী লীগের বড় একটি অংশ৷ এ সময় এজিএম বয়কট করে সভা থেকে বেরিয়ে যান তারা৷
পরে সিনিয়র আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, এড. আব্দুল হামিদ ভাষানী, এড. সরকার হুমায়ূনের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ অন্যদিকে নির্বাচন কমিশন বয়কট করে মিছিল করে সিনিয়র আইনজীবী এড. আনিসুর রহমান দিপুর নেতৃত্বে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি বড় অংশ৷

