বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবুল মোল্লার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্য দোয়া

বাবুল মোল্লার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্য দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামীলীগ এর সভাপতি নির্বাচিত হওয়ায় মুছাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.বাবুল মোল্লার উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়ায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাবেক দপ্তর সম্পাদক হাজ্বী শহিদুল্লাহ মাষ্টার, বন্দর থানা আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোল্লা, নূরে জান্নাত জামে মসজিদের সভাপতি আবুল কাশেম মাষ্টার, সাবেক মুছাপুর ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি হাজ্বী নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ মাহানগর স্বেচ্ছাসেবকল লীগ এর আইন বিষয়ক সম্পাদক মো.সজিব মোল্লা,  ২৫ নং ওয়ার্ড শ্রমিক লীগ এর সাধারন সম্পাদক মামুন মোল্লা, মুছাপুর ওয়ার্ড যুবলীগ এর সাবেক সভাপতি  মো.কিবরিয়া মোল্লা, মো.কবির মোল্লা, মো.সবির মোল্লা, মোক্তার মোল্লা, মোঃসোহেল মোল্লা, মোঃফাহাদুজ্জামান পাপ্পু, মোঃডিনার, মো.সাইদ বেপারী, মো.নাইম মোল্লা, সুজন, মো.ফেরদৌস, আদনান, নূর ইসলাম প্রমুখ।

About the author

SOFT PRO IT