নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবা-মা ও বড় ভাইয়ের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান

বাবা-মা ও বড় ভাইয়ের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহরের উত্তর চাষাড়ার হিরামহলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোনাজাতের আগে শামীম ওসমান বলেন, আমাদের কাউকে দাওয়াত দিতে হয়নি। ভালবাসার টানে সবাই এসেছে। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমার বড় ভাই নাসিম ওসমানের জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা যার যার পিতা মাতাকে সম্মান করবেন। কেন না পিতামাতা আল্লাহর পরের স্থান। আমরা এতিম মানুষ। বাবা মা, বড় ভাই হারা। আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা আজকে মিলাদ মাহফিলে এসেছেন, আপনারা সবাই দোয়া করলে আমার বাবা মাকে আল্লাহ জান্নাত দান করবেন। এ সময় তিনি মোবাইল থেকে মহানবী (সাঃ) এর বিদায় হজের ভাষণ সবাইকে শোনান।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন অরাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।

About the author

SOFT PRO IT