নারায়ণগঞ্জ প্রধান খবর রূপগঞ্জ সংগঠন সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাণিজ্যমেলা উদ্বোধনে রূপগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী

বাণিজ্যমেলা উদ্বোধনে রূপগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জানুয়ারি) এ মেলা উদ্বোধন করবেন তিনি। রাজধানী লাগোয়া রূপগঞ্জের পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মেলা উদ্বোধনের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। ২১ জানুয়ারি ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন মেলার উদ্বোধন করবেন।

About the author

SOFT PRO IT