রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বসতি ভিটা রক্ষার্থে এলজিইডি কার্যালয়ের সামনে মানববন্ধন

রূপগঞ্জে বসতি ভিটা রক্ষার্থে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বসতবাড়ি ও জমি রক্ষা করতে মানববন্ধন ও জেলা প্রশাসনের নিকট স্মারকলীপি প্রদান করেছে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ৪টি ওয়ার্ডের সাধারণ মানুষ। বুধবার সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এলজিইডি প্রকৌশলী কর্মকর্তার কাছে স্মারকলীপী প্রদানের পর মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে লিখিত বক্তব্যে উপস্থিত বক্তারা জানান, উপজেলার মুড়াপারা বাজার থেকে মহিষভিটা পর্যন্ত সড়কটি দিয়ে মুড়াপাড়া নগর, বাহ্মণগাঁও, মাছিমপুর, মারকুরাছেও এলাকার মানুষ যাতায়াত করে। এতে এলাকার কোন মানুষের কোন সমস্যা হয়নি। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি সেই সড়কটি মাঝ থেকে দুইপাশে ১২ ফুট করে মোট ২৪ ফুট রাস্তার জন্য জায়গা নির্ধারণ করেন এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এবং এই ২৪ ফুট জায়গাতে অনেক অসহায় মানুষের বসতভিটা, মসজিদ ও কবরস্থান রয়েছে যা তারা লাল কালি দিয়ে চিহ্ন দিয়ে এসেছে। এতে এলাকার মানুষ আতংকিত এবং বিভিন্ন স্থান থেকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে। আমাদের স্থাপনা সড়িয়ে অনত্র নেবার জন্য।

তারা আরও জানান, সরকারী সড়ক হলে আমাদের সুবিধা হবে। কিন্তু আমাদের বসতভিটা নিয়ে সড়ক নির্মান করলে আমাদের থাকার মতো কোন স্থান থাকবে না। সরকারের নির্ধারিত সড়কটি সরকারী জায়গায় দিয়ে নির্মান করলে এলাকার এতো মানুষের ক্ষতি হবে না। তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময়ে এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মো. সেলিম সরকার তাদের আশ্বস্থ করে বলেন, আমি সরজমিনে আপনাদের এলাকায় যাবো। এবং স্মারকলীপীটি আমি আমার উচ্চতর কর্মকর্তাকে পাঠাবো।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, ইব্রাহীম, মো. পারভেজ, ডা. মো মনির, নাজিম উদ্দিন, নাছির, নজরুল ইসলাম, বাবু, কাউসার, মিঠু, সাইফুর রহমান প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 March 2020

বসতি ভিটা রক্ষার্থে এলজিইডি কার্যালয়ের সামনে মানববন্ধন

www.narayanganjbarta24.com