নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বর্ষসেরা রিপোর্টার হিসেবে সম্মাননা পেল সাংবাদিক গৌতম

বর্ষসেরা রিপোর্টার হিসেবে সম্মাননা পেল সাংবাদিক গৌতম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দীপ্ত টিভির সারা দেশের মধ্যে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক গৌতম সাহা। দীপ্ত টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি গোতম সাহা বিভিন্ন সংবাদ ও ঘটনা তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। ৪ঠা ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জেলা ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তাকে বর্ষসেরা রিপোর্টার সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন দীপ্ত টিভির কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, এডিটর অঘোর মন্ডল, ডেস্ক ইনচার্জ দিলশাদ জাহান এ্যানী, ডিজিটাল এডমিন মো. নাসিম সহ দীপ্ত টিভির পরিবারের সদস্যগণ।

দীপ্ত টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি গৌতম সাহা এক প্রতিক্রিয়ায় জানায়, পরম করুনাময় সৃষ্টিকর্তার কৃপায় দীপ্ত টিভির বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছি। আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য দীপ্ত টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেই সাথে সকলের দোয়া কামনা করছি। আমি যাতে সততার সাথে আমার দায়িত্ব পালন করে যেতে পারি।

উল্লেখ্য, গত বছর করোনা মহামারি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ড, লঞ্চ ডুবি, ট্রলার ডুবি সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও জেলার বিভিন্ন ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি গৌতম সাহার একাধিক সংবাদ প্রকাশিত হয়।

About the author

SOFT PRO IT