বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্ধুদের সাথে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

বন্ধুদের সাথে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সজল (১৫) নামে এক কিশোর নিখোঁজ রয়েছেন। ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, শুক্রবার বিকালে নিখোঁজের পর সংবাদ পেয়ে সন্ধ্যায় তার খোঁজে ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে। নিখোঁজের নাম সজল ও সে তল্লার বাসিন্দা। এ ছাড়া বাকি কোন তথ্য পাওয়া যায়নি।

তিনি আরো জানান, বন্ধুদের সাথে গোসল করতে নেমেছিল সে, এ সময় সকল বন্ধু উঠে আসলেও সে উঠতে পারেনি বলে জানা যায়।

About the author

SOFT PRO IT